শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedঅপর্ণা ঘোষ মা হারালেন
spot_img
spot_img

অপর্ণা ঘোষ মা হারালেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। রোববার ১৮ সেপ্টেম্বর  সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তথ্যটি নিশ্চিত করেছেন অপর্ণা ঘোষ নিজেই।

অপর্ণা ঘোষ গণমাধ্যমে বলেন, ‘দিবাগত রাত আড়াইটায় মায়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। তারপর লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে মা আর নিশ্বাস নিতে পারছিলেন না। চিকিৎসক জানালেন, সাড়ে আটটায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন।’

জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝরনা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments