শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামাঠে নামা হচ্ছে না বেনজেমার
spot_img
spot_img

মাঠে নামা হচ্ছে না বেনজেমার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঠে নামা হচ্ছে না বেনজেমার লা লিগার মাদ্রিদ ডার্বিতে রবিবার ১৮ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে এই ম্যাচে দেখা যাবে না রিয়াল মাদ্রিদের নিয়মিত অধিনায়ক করিম বেনজেমা।


গত ৬ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিকের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচ চলাকালীন ২৯ মিনিটের মাথায় ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। সেই ম্যাচ ৩-০ গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। তাই বেনজেমাকে নিয়ে ছিল আশংকা। তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না রিয়াল মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তাই মাদ্রিদ ডার্বিতে মাঠে নামা হচ্ছে না বেনজেমার।

মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা এই ম্যাচটির জন্য সময়মতো তৈরি হতে পারবে না। তিনি একা একা অনুশীলন শুরু করেছে। আন্তর্জাতিক বিরতিতে তিনি এখানে থাকবে, যাতে লা লিগা ফের চালু হলে সে ফেরার জন্য তৈরি থাকতে পারে। শনিবার রাতে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাই শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে রবিবার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments