বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে আরএকে সিরামিকসের সম্মাননা প্রদান
spot_img
spot_img

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে আরএকে সিরামিকসের সম্মাননা প্রদান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকস লিঃ ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত। এরই ধারাবাহিকতায় মেহেদি হাসান মিরাজ বর্তমান ব্র্যান্ড অ্যাম্বেসেডর।

বিগত সময়গুলোতে মিরাজ তার প্রশংসনীয় ক্রিকেট দক্ষতায় ক্রিকেটের সব ফরম্যাটে হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম জয়ের নায়ক। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়েছেন সিরিজ ও ম্যাচ সেরা, গড়েছেন দলীয় ও একক আন্তর্জাতিক রেকর্ড।

সেই প্রেক্ষিতে, আরএকে সিরামিকস লিঃ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান সকলের উপস্থিতিতে ব্র্যান্ড অ্যাম্বেসেডর মেহেদি হাসান মিরাজকে প্রশংসিত করেন ও প্রণোদনা প্রদান করেন। পাশাপাশি তিনি এ আশাও ব্যক্ত করেন, “মিরাজের হাত ধরে একদিন বাংলাদেশ ক্রিকেটে ধরা দিবে কাঙ্ক্ষিত স্বপ্ন।“

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিফ অপারেটিং অফিসার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাধন কুমার দে, ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারি মো: শহীদুল ইসলাম, হেড অফ ইন্টার্নাল অডিট মো: শামসুল আরেফিন, ডিজিএম মার্কেটিং এন্ড কমিউনিকেশনস এস এম আরফাতুর রহমান, এজিএম এইচ আর এন্ড এডমিন সুরজিত বড়ুয়া সহ আরএকে সিরামিকস লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। সিওও এবং সিইও সাধন কুমার দে বলেন, “একজন পারফর্মারই ইমাজিন করেন এবং সেভাবে এগিয়ে যান। আরএকে এমন সব পারফর্মাদের পাশে আছে সবসময়।“

আরএকে সিরামিকস বাংলাদেশ লিঃ সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস এবং স্যানিটারি সামগ্রী প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। গত দু দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টাইলস মার্কেটে ও লাইফস্টাইল পণ্য হিসেবে অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে।  বর্তমানে ১০০০ টি বিভিন্ন আকর্ষনীয় ডিজাইনের টাইলস পাওয়া যাচ্ছে।

প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য আরএকে সিরামিকস দুবাই ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের ১৫০ টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments