বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর
spot_img
spot_img

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের আরও একটি বহুল প্রতীক্ষিত ছবি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’। তবে ছবি মুক্তির আগেরদিনই অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন রণবীর কাপুর। নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এবং শমসেরা’র মুক্তিকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে রণবীর জানান, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এবং ‘অ্যনিমেল’ ছবির পর তিনি ছয় মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন। এসময় তিনি দেখতে চান যে ছবি দুটির পরে বলিউডে তার অবস্থান কোথায় দাঁড়ায়। আগামী আগস্টে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যানিমেল’।

রণবীর জানিয়েছেন, এই ছয় মাস তিনি স্ত্রী আলিয়া ভাট ও তার সন্তান রাহাকে সময় দিতে চান। পিতৃত্বকালীন বিরতি নিতে চলেছেন অভিনেতা। এমনকি ছয় মাস নতুন কোনো সিনেমায় চুক্তিও করবেন না তিনি।

রণবীর বলেন, “আমি আশা করছি যে আমি আবার শীঘ্রই ফিরে আসব। তবে এই বিরতিটা আমার জন্য দরকার। আমি এখন একজন বাবা এবং আমার মেয়ে রাহার সাথে সময় কাটাতে চাই। আমি ওইসব অভিনেতাদের একজন হতে চাই না, যারা শুধু টাকার জন্য সিনেমা করবে। ইন্ডাস্ট্রিতে আমার ১৬ বছর পার হয়ে গিয়েছে। এখন আমি শুধু ভালোবাসা এবং অনুপ্রেরণার সহিত কাজ করতে চাই।

এদিকে, ‘ব্রহ্মাস্ত্র’র পর এর সিক্যুয়েল ‘ব্রহ্মাস্ত্র ১’ ও ‘ব্রহ্মাস্ত্র ২’ নির্মাণের ঘোষণা দিয়ে ফেলেছেন পরিচালক আয়ান মুখার্জি। রণবীরও জানালেন একই কথা। তিনি বলেন, “আমাদেরকে ব্রহ্মাস্ত্র ১ ও ২ নির্মাণ করতে হবে। আয়ান ইতোমধ্যেই চিত্রনাট্য লিখছে। এবছরের শেষের দিকে বা আগামী বছরের শুরু দিকে আমরা এর কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments