ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত চলে গেলো প্রায়, তবে বাজারে পাওয়া যাচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি হলো লেগিউম জাতীয় উদ্ভিদ (Pisum sativum) এর গোলাকার বীজ। প্রতিটি মটরশুঁটির মধ্যে বেশ কয়েকটি বীজ থাকে। যদিও এটি এক প্রকারের ফল, এটি মূলত সবজি হিসাবে রান্নায় ব্যবহৃত হয়। শুকনো মটরশুটি ছিলে ভেঙে দ্বিখণ্ডিত করে মটর ডাল তৈরি করা হয়।

মটরশুঁটি দিয়ে আমরা নানান রকম আইটেম তৈরি করে খেয়ে থাকি। তেমনি একটি আইটেম ‘মটরশুঁটি আলুর দম’ যা খেতে অসাধারন।
উপকরণ-
* মটরশুঁটি
* আলু
* পেয়াজ
* কাঁচা মরিচ
* তেল
* হলুদ গুড়া
* মরিচ গুড়া
* লবন
প্রস্তুত প্রণালী
মটরশুঁটি ও আলু সিদ্ধ করে নিতে হবে। এবার একটি পেনে সামান্য তেল গরম করে তাতে পেয়াজ কুচিঁ এবং ফালা কাঁচা মরিচ দিতে হবে। হালকা ভাজা হলে তাতে সামান্য পানি দিয়ে লবন, সামান্য হলুদ গুড়া এবং মরিচ গুড়া দিয়ে নেড়ে নিন। এরপর মটরশুঁটি এবং আলু চটকে দিয়ে দিন। সামান্য পানি দিয়ে ঢেকে দিন, এ সময় চুলার আচ মাঝারি থেকে কম রাখুন।
গরম গরম পরিবেশন করুন ভাত,পড়োটা,লুচি অথবা সালাদের সাথে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments