বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন
spot_img
spot_img

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের ডারউইন টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। ২৩ আগস্ট প্রকাশিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে মন্ত্রিসভার এই সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।

গেজেট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয়কে দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য ও গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচনা করছে সরকার।

এই স্মরণীয় জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬.৬৭ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে অবস্থান নিশ্চিত করে।

মন্ত্রিসভার এই অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট দলের এই সাফল্য শুধুমাত্র একটি নির্দিষ্ট ম্যাচের জয় নয়; বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক রূপান্তর, সক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল প্রতীক।

মন্ত্রিসভা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলার প্রতি নতুন করে আরও উৎসাহিত করবে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সার্বিক সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments