বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইসিবির সুবর্ণজয়ন্তী উদযাপন
spot_img
spot_img

আইসিবির সুবর্ণজয়ন্তী উদযাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইসিবির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। আইসিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহাব্যবস্থাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তীর এই আয়োজনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতে আইসিবির দীর্ঘ পথচলা এবং প্রাতিষ্ঠানিক ভূমিকা স্মরণ করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments