বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
spot_img
spot_img

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্দোলন ও বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়ায় এগিয়েছে সরকার। টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৫ বছরের খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক অপারেটর ১৫ বছর এনসিটি ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।

তবে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোন আন্তর্জাতিক অপারেটরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়ে আসছে। সাম্প্রতিক আলোচনাতেও প্রতিষ্ঠানটিকেই প্রস্তাবিত অপারেটর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে শ্রমিক ও বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধিতা দেখা দেয়। গত সেপ্টেম্বরেও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের প্রস্তাবের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করে।

এর আগে এনসিটি নিয়ে বিরোধিতা ও আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছিল। শ্রমিকদের পক্ষ থেকে বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়।

এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি। ২০২৫ সালে বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। তবে চূড়ান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের আগে আরও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments