শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামীকাল থেকে এনার্জিপ্যাকের লেনদেন শুরু
spot_img
spot_img

আগামীকাল থেকে এনার্জিপ্যাকের লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৯ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত এনার্জিপ্যাক পাওয়ারের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছেঃ “EPGL” এবং কোম্পানি কোড হচ্ছে ১৫৩২২।

এর আগে গত ১৭ জানুয়ারি কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য গত ৩ জানুয়ারি লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এরও আগে ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার পেতে আইপিওতে আবেদন করেন শেয়ারহোল্ডাররা। এছাড়া গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু মাধ্যমে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা উত্তোলন করে।

কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে এই অর্থ উত্তোলন করে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments