রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজ থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব
spot_img
spot_img

আজ থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ থেকে শুরু হবে চলচ্চিত্রের তীর্থস্থান কান চলচ্চিত্র উৎসব। আজ থেকে শুরু হয়ে ১২ দিনের এই আয়োজন চলবে ২৮ মে পর্যন্ত। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট এই আয়োজনের দিকে এখন সবার চোখ। সিনেমাকে উদযাপন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সাগরপাড়ের শহর। আজ মঙ্গলবার (১৭ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠবে।

রূপালি পর্দায় গল্পের বৈচিত্র আর লালগালিচার জৌলুসের সম্মিলন দেখতে ফরাসি উপকূল এখন চলচ্চিত্রানুরাগীদের আনাগোনায় মুখর। উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং স্রেফ চলচ্চিত্র ভক্তরা।

কানসৈকতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ভার্জিনি এফিরা।

ফ্রান্সের মিশেল আজনভিসুসের ‘কাপেজ’ (কাট) চলচ্চিত্রটি দিয়ে পর্দা উঠবে এবারের কান চলচ্চিত্র উৎসবের। কান চলচ্চিত্রে উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হওয়ার পর এই সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে সিনেমাটির নাম ছিল ‘ফাইনাল কাট’। তবে সিনেমাটির আন্তর্জাতিক নাম পরিবর্তন করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পিটার উইয়ার পরিচালিত ১ ঘণ্টা ৪৩ মিনিট ব্যাপ্তির সিনেমা ‘দ্য ট্রুম্যান শো’ রয়েছে সিনেমা দ্যু লা প্লাজ শাখায়। ১৭ মে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিট) ম্যাসি সৈকতে খোলা আকাশের নিচে বড় পর্দায় এই ছবির উন্মুক্ত প্রদর্শনী হবে।

এবারের আসরে প্রতিযোগিতার জন্য জমা পড়েছিলোন মোট ২ হাজার ২০০ ছবি। এর মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে প্রতিযোগিতার জন্য বিভাগভিত্তিক লড়বে ১৮টি সিনেমা।

তালিকায় জায়গা পেয়েছে সুইডেনের রুবেন উস্টলুন্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’, রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনগুইয়ের ‘আরএমএন’ এবং বেলজিয়াম ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’। এশিয়া থেকে আছে জাপানের কোরে-এদা হিরোকাজুর ‘ব্রোকার’, দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-ওক পরিচালিত ‘ডিসিশন টু লিভ’। এ ছাড়া আ সার্তেঁ রিগা বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। বিশেষ প্রদর্শনীতে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিথস’।

এই তালিকায় প্রতিযোগিতা শাখায় জায়গা করে নিয়েছে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকোভের ‘চাইকোভস্কি’স ওয়াইফ’। আ সার্তেঁ রিগা শাখায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। স্পেশাল স্ক্রিনিংস শাখায় সের্জেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’। তালিকায় রাশিয়া ও ইউক্রেনের ছবি থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে সবার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments