ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৩০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ১.৪৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫৯ টাকা ৭০ পয়সা। এদিকে জেমিনী সী ফুড লিমিটেড ২.২৫ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড ২.১৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনফর্মেশন সার্ভিসেস, ওরিয়ন ইনফিউশন, আজিজ পাইপস, মুন্নো এগ্রো, পূবালী ব্যাংক এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments