ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ র্কার্যদিবস বুধবার, ৩০ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ৬০ লাখ ৭৪ হাজার ৮৯২টি শেয়ার ৪৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ডেফোডিল কম্পিউটারস লিমিটেড ৬ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৬ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ফরচুন সুজ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, আল-হাজ্ব টেক্সটাইল, ব্রাক ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments