ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২২ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিকে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯.৫২ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫.৫০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বে লিজিং, খুলনা প্রিন্টিং, ইসলামিক ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিভিও পেট্রোক্যামিকেল এবং জিএসপি ফাইন্যান্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments