ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২২ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিটিক্যালস, ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমরিকান টোবাক বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments