ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সী ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ২.০২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪১২ টাকা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১.৪৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ০.৭১ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, মেঘনা পেট্রোলিয়াম, কোহিনূর কেমিক্যাল, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments