ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১২.৭২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৬০ লাখ ০৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ০১ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৭.৪০ শতাংশ। এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বচ্চো ৫.৬৮ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক, ম্যারিকো বাংলাদেশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রূপালি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, দা ঢাকা ডাইং এবং সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments