ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গরবার, ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৬ টাকা ৩০ পয়সা। এদিকে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড দর ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ টাকা বা ৯.৮২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সী পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments