ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা বা ৯.৮৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৪০ পয়সা। এদিকে লিগাসি ফুটওয়ার লিমিটেড ৮.৪৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.১৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, ইয়াকিন পলিমার, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments