ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩০ কোটি ২৮ লাখ ০৪ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ২৩ কোটি ৮১ লাখ ০৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments