
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ ফেব্রুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৬২ লাখ ৯২ হাজার ২৫৭টি শেয়ার ৪৪ কোটি ০৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বাংলাদেশ শিপিং করপোরেশন ৪ কোটি ৭৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং গ্রামীণফোন ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বিচ রিসোর্ট, আলহাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সালভো কেমিক্যাল এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments