ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার, ১২ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯০টি কোম্পানির মোট ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৫৯টি শেয়ার ৬৫ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে গ্রামীনফোন লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ১১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় আরডি ফুড ৫ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স ৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বীচ রিসোর্ট, মার্কেন্টাইল ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিকন ফার্মা, এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments