ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫০ কোটি ২৭ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৯ কোটি ৬২ লাখ ০৪ হাজার টাকার। এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩৮ কোটি ৫২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, নাভানা ফার্মাসিউটিক্যালস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, আরডি ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments