ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫৭ কোটি ৪১ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩২ কোটি ১৬ লাখ ০৪ হাজার টাকার। এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ৯৫ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ রিসোর্ট, আরডি ফুড, খান ব্রাদাস, জেমিনি সী ফুড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments