রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৭.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯.৪৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪১.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ২২ হাজার ৬১৯টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৮২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩.১৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৯.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয় ১৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.০৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭টি শেয়ার ১ লাখ ২ হাজার ৭৪৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪১৩ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩৭.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৪০৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪০৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ২৬ লাখ ১২ হাজার ৯৯৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments