ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২১ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ ১৭ কোটি ০৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৫ কোটি ০৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেমস, সামিট এলায়েন্স, বেক্সিমকো ফার্মা, সিটি ইন্স্যুরেন্স এবং গ্রামীণফোন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments