বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপতনের বেহাল দশায় হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতনের বেহাল দশায় হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৫৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪২.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ২১৩ টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ২৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩০০.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭১.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৩.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৫১৪ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৪৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৬ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১২৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৯১.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ ৮৪ হাজার ৫৫৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments