ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ২৬ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১১ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বারাকা পতেঙ্গা পাওয়ারের ১০ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ৮ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, এস আলম কোল্ড, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments