ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুথবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৪ কোটি ৮৫ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৬ কোটি ৯৫ লাখ ০৪ হাজার টাকার। এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments