ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৯৫ টাকা ৩০ পয়সায় শেয়ার লেনদেন করে।
এছাড়া ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৩৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯.২০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে, গ্লোবাল ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর কমে এ তালিকার অন্তর্ভূক্ত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments