বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দলে নেই মেসি
spot_img
spot_img

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দলে নেই মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় পাওয়া চোট যেন এখনো পিছু ছাড়েনি লিওনেল মেসির। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে খেলা হচ্ছে না এই আর্জেন্টাইন তারকার। নিয়মিত অধিনায়ককে বাদ দিয়েই ওই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল বেছে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলার জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।

এদিকে কোপা আমেরিকার দলে সুযোগ না পাওয়া পাওলো দিবালা বিশ্বকাপ বাছাইয়েও ডাক পাননি। স্কোয়াডে জায়গা হয়নি মার্কোস আকুনিয়া ও গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিরও। ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ পর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments