বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআহত মিস ভেনেজুয়েলা আরিয়ানা মারা গেছেন
spot_img
spot_img

আহত মিস ভেনেজুয়েলা আরিয়ানা মারা গেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহ পর মারা গেলেন মিস ভেনেজুয়েলা আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই সুন্দরী।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টেলিভিশনকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।

আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩ এর মিস লাতিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এ ছাড়া মিস ভেনেজুয়েলা তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments