শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড বন্ড ইস্যু করে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৫৩তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বন্ডটি হবে মেয়াদহীন (Perpetual)। অর্থাৎ এটির কোনো ময়াদ থাবে না।

বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- আনসিকিউরিড, কন্ডিশনাল-কনভার্টেবল ও ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই, এটি শর্তসাপেক্ষে শেয়ারে রূপান্তরযোগ্য নয়।

কুপনযুক্ত এই বন্ডের সুদের হার থাকবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও অনিবাসী বাংলাদেশীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

টিয়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংকটি।

এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments