ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এতে নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে শেখ জাহিদুল ইসলাম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে মোঃ হুমায়ুন কবীরকে নির্বাচিত করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ দুই কমিটির চেয়ারম্যান হিসেবে জাহিদুল ইসলাম ও হুমায়ুন কবীরকে নির্বাচিত করা হয়।

নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং এসআইবিএল, এমটিবি, এআইবিএলসহ বিভিন্ন ব্যাংক ও অডিট ফার্মে কর্মরত ছিলেন। তাঁর ব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি এবং এনজিওতে বহুমাত্রিক নিরীক্ষার অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক, আইসিএবি, আইসিএমএবি, মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোতে প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান করেন।
এছাড়া, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবিটিএ, বিআইবিএম, বিপিএটিসি, বিএমডিসিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই নতুন দুই চেয়ারম্যান ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টোকহোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments