ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ২০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২৪ টাকা ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৩ টাকা ৯৩ পয়সা।
আগামী ৪ জানুয়ারি, ২০২৫ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments