রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজুরি বোর্ডে চার নতুন সদস্য: আছেন নাঈম ও সুচরিতা
spot_img
spot_img

জুরি বোর্ডে চার নতুন সদস্য: আছেন নাঈম ও সুচরিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডে চার নতুন সদস্য যুক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন সোনালী দিনের ছবির দুই অভিনয় শিল্পী সুচরিতা ও নাঈম। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নতুন সদস্যরা হলেন- চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারের জন্য নাম সুপারিশ করতে এই জুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে গতকাল এই চার নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়াও বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments