ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রোববার ৩ নভেম্বর এসব কার্ড বাতিল করা হয়। তবে বিষয়টি জানা গেছে আজ মঙ্গলবার (৫ নভেম্বর)।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা নতুন আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
এর আগে, আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments