রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানে করোনা ভাইরাসে মৃত মানুষদের জন্য খোঁড়া হল গণকবর
spot_img
spot_img

ইরানে করোনা ভাইরাসে মৃত মানুষদের জন্য খোঁড়া হল গণকবর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। পাশপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তার মধ্যে সব থেকে সঙ্গিন পরিস্থিতি চিন, ইরান, ইরাক সহ বেশ কয়েকটি দেশের। আর এবারে সামনে এল এক অন্য তথ্য। জানা গিয়েছে ইরানে করোনা ভাইরাসে মৃত মানুষদের জন্য খোঁড়া কবর দেখা যাচ্ছে মহাকাশ থেকে।

এর থেকেই বোঝা গিয়েছে বর্তমানে কি অবস্থার মধ্যে রয়েছে ওই দেশ। যে স্থানটিতে ওই কবর খোঁড়া হয়েছে তা রাজধানী তেহরানের থেকে ১৪৫ কিমি দূরে অবস্থিত। তাই নয় ২১ ফেব্রুয়ারি যে কবর খোঁড়া হয়েছিল তার আকার ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের দৌলতে সামনে এসেছে সেই চিত্র।

যদিও নতুন করে চিনে এই ভাইরাসে আক্রান্তের খবর সামনে আসে নি। সেই কারণেই মনে করা হচ্ছে কিছুটা হলেও পরিস্থিতি উন্নত হয়েছে সেখানে। তবে ইতালি ইরানের পরিস্থিতি যথেষ্ট জটিল। মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে এই ভাইরাসের আক্রমণে ইরানের অবস্থাই সব থেকে কাহিল। এই ভাইরাসের স্বীকার থেকে বাদ যায় নি সেদেশের নেতা মন্ত্রী থেকে আমলারা।

ইতিমধ্যে ইরানে আরও বেশ কয়েকজন এই করোনা ভাইরাসের শিকার হয়েছেন। যার জেরে বর্তমানে ইরানে ১০ হাজার ৭৫ জন মানুষ করনা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে ইরান প্রশাসনের তরফে আইএমএফের কাছে অর্থ সাহায্য চাওয়া হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments