বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরইলিশ মাছের মালাইকারি এভাবে রান্না করেছেন কখনো?
spot_img
spot_img

ইলিশ মাছের মালাইকারি এভাবে রান্না করেছেন কখনো?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুপুর কিংবা রাতের খাবারে ভাতের সঙ্গে ইলিশ মাছের মালাইকারি হলে বেশ জমে যায়। কীভাবে রান্না করবেন জেনে নিন।

উপকরণ: মাঝারি আকারের ইলিশ মাছ একটি (টকুরা করে কাটা), টক দই সিকি কাপ, নারকেলের দুধ দুই কাপ, আদা বাটা এক চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, কাঠবাদাম বাটা এক টেবিল চামচ, কিশমিশ বাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ ফালি চারটি, পেঁয়াজকুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, লবণ পরিমাণমতো, চিনি দুই চা-চামচ, তেল পৌনে এক কাপ।

প্রণালি: একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর বাটা মসলা, গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাছের টুকরাগুলো দিয়ে টক দই ও লবণ দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভুনে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। ঝোল কমে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে দিন। এবার চুলার আগুন কমিয়ে কিছুক্ষণ কমিযে রাখুন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। রেডি হয়ে গেল ইলিশ মাছের মালাইকারি।

পরিবেশনের জন্য কাচের পাত্রে ঢেলে নিতে পারেন। আর একটি গাজর পাতলা করে কেটে গোলাপের আকার দিয়ে বাটির পাশে রেখে দিতে পারেন। তারপাশে রেখে দিতে পারেন দুইটি কাঁচা মরিচ। এতে দেখতেও সুন্দর লাগবে। এর বাইরে আপনার নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগতো রইলোই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments