ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৬৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৬.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৫৩৮টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ২৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৮.৫৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১২.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৬৩০টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৬৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৯ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৪০ শতাংশ বা ২২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২০০.৪৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৪৩ শতাংশ বা ১৩৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৭০.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার ২২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments