
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরাবরই এগিয়ে। এই শীতে ইজির সব আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। হুডি ফ্যাশন সচেতন তরুণ-তরুণীর মধ্যেও জনপ্রিয় পোশাক এটি। হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ এক সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে।
সারা বছরের অন্যান্য কালেকশনের সঙ্গে উইন্টারের অন্যান্য কালেকশন যেমন হুডি, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, কোট ইত্যাদিও রয়েছে ইজির সব আউটলেটে। অভিজাত, স্টাইলিশ লুক সহজেই এবার প্রকাশ পাবে জেন্টল পার্কের ট্রেন্ডি শীত সংগ্রহে। শীত তাড়ানোর বৈচিত্র্যপূর্ণ এসব লেয়ারিং ফ্যাশন পণ্য মূলত পুরোটাই তারুণ্যনির্ভর। পুরুষের উইন্টার ক্লোদিং হিসেবে বাইকার জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ থাকছে ইয়ার্ন বৈচিত্র্যের সোয়েটারও। তরুণীদের জন্য পঞ্চ, কার্ডিগানও থাকছে নিরীক্ষাধর্মী। পাশাপাশি রং, স্ট্রাইপ এবং প্যাটার্ন ভিন্নতার ব্লেজারের প্রিমিয়াম কালেকশন দেবে বিজনেস ক্যাজুয়াল লুক। শীতের এবারের ফ্যাশনে নতুনত্ব কী তা নিয়ে জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদৎ চৌধুরী বাবু জানান, রং নকশায় এবারের শীত পোশাকে প্রতিনিধিত্ব করবে ক্যাজুয়াল মুড। এবারের সিজনে উষ্ণতা ছড়াবে সলিড রং। বোম্বার, ভার্সিটি জ্যাকেট, ম্যাচিং কার্ডিগান, ট্রেন্সকোট, সোয়াটার সবই থাকবে ট্রেন্ডে ইন। মূলত জেন্টল পার্ক বৈচিত্র্যময় লেয়ারিং ট্রেন্ডকে প্রাধান্য দিয়েছে এবারও। তাছাড়া, কে ক্র্যাফটের নতুন কালেকশন প্রতি বছরের মতো এবারও দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস- কে ক্র্যাফট তার আউটলেটগুলো সাজিয়েছে শীতের বিশেষ আয়োজন নিয়ে। মেয়েদের পোশাকে প্রাধান্য পেয়েছে শাল, লাইট ওয়েট সোয়েটার, হুডি, কটি, পঞ্চসহ ভিন্নমাত্রার নিয়মিত আয়োজন সালোয়ার-কামিজ, কুর্তি, টিউনিক ইত্যাদি। এ ছাড়া ছেলেদের জন্য থাকছে লাইট ওয়েট সোয়েটার, হুডি, কটি, ফুল হাতা শার্ট, ডেনিম শার্ট, পোলো শার্ট ইত্যাদি। সঙ্গে রয়েছে স্কার্ফ ও মাফলার।
এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকে, অর্নামেন্টেশন ও প্রেজেন্টেশনেও রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন রঙের স্ট্রাইপ, সলিড, প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে শাল যা এই শীতে মেয়েদের জন্য বেশ উপযোগী। শীতের হিম ঠান্ডা দিনে উষ্ণতার পাশাপাশি স্বাচ্ছন্দ্য দেবে এই পোশাকগুলো। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনার সকল আউটলেট থেকে শীতের পোশাক কিনতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments