
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার কাছেই প্রিয় চকোলেট। এক কাপ হট চকোলেটে স্বর্গীয় চুমুক দিয়ে স্বাদ নিতে পারেন এই শীতে। তাহলে এলাচ, দারচিনি, লবঙ্গের মতো গোটা মশলা দিয়ে একবার ট্রাই করতে পারেন। এদেশে হট চকোলেটের দারুণ চল না থাকলেও পশ্চিমী দেশগুলিতে হট চকোলেট খাওয়ার প্রবণতা রয়েছে। শীতের মাসগুলিতে এই খাবার একটি প্রতীক হয়ে উঠেছে।
ভারতীয়দের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে কোনও খাবারই ভারতীয় ধাঁচে পরিবেশন করার। এতে আন্তরিকতাও যেমন মিশে থাকে তেমনি খাবারের প্রতি ভালবাসাও লক্ষ্য করা যায়। তাই শীতের মরসুমে পশ্চিমী ধাঁচে নয়, দেশীয় কায়দায় শীতের দিনে তৈরি করুন মশলা হট চকোলেট।

প্রথমে একটি প্যানে দুধ নিন। তার মধ্যে প্রতিটি গোটা মশলা দিয়ে ফুটতে দিন। মাঝারি আঁচে রেখে প্রথমে ফোটান তারপর একদম সিমারে রেখে দুধ ফুটতে দিন। দুধ ফুটে উঠলে তাতে কোকো পাউডার ও চিনি মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকুন। এবার সিমার থেকে মাঝারি আঁচে রান্না করুন। বেশ ঘন হয়ে গেলে নামিয়ে রাখুন। সুন্দর লম্বা গ্লাস বা সেরামিকের কাপে গরম গরম পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.এস.


























Recent Comments