বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএকীভূতকরণের অনুমতি পেলো মেঘনা এনার্জি
spot_img
spot_img

একীভূতকরণের অনুমতি পেলো মেঘনা এনার্জি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একীভুতকরণের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড ও মেঘনা এনার্জি লিমিটেড। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত একীভুতকরণের অনুমতি দিয়েছে।

তথ্যমতে, আজ ২৯ জুলাই,বুধবার থেকে মেঘনা এনার্জি ও হাইডেলবার্গ সিমেন্টের মধ্যে একীভূতকরণে আর কোনো বাধা নেই।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কোম্পানি দুইটি একীভূতকরণের জন্য উচ্চ আদালতে আবেদন করে। আদালত গত ২২ জুলাই কোম্পানির আবেদন যাচাই-বাছাই করে একীভূতকরণের অনুমতি দেয়।

জানা গেছে, হাইডেলবার্গ সিমেন্টকে মেঘনা এনার্জির ৯৯.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, মেঘনা এনার্জি লিমিটেড একটি বেসরকারি কোম্পানি। এটি বাংলাদেশে অর্ন্তভুক্ত। এই কোম্পানিটি ছোট বিদ্যুৎ প্লান্ট হিসাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments