বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাএক দিনে ডেঙ্গুতে দু’জন, করোনায় একজনের মৃত্যু
spot_img
spot_img

এক দিনে ডেঙ্গুতে দু’জন, করোনায় একজনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডেঙ্গু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে।

অন্যজন করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাঁর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গুতে ঢাকায় একজনের মৃত্যুর কথা উল্লেখ থাকলেও চট্টগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছে সমকালের চট্টগ্রাম ব্যুরো। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে। রোববার এক দিনে সারাদেশে ৪২০ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতে মারা গেছেন ২৩ বছরের এক তরুণী। তিনি রাজধানীর কালশীর বাসিন্দা ছিলেন।

বিভাগওয়ারি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ৩০। এর পর সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল বিভাগে। দেশের দক্ষিণাঞ্চলের এ বিভাগে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে মারা গেছেন ১২ জন।

মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ ৪২০ জনসহ এ বছর ১৪ হাজার ৮৮০ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জুলাইয়ের ১২ দিনে ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৮৪ জন। রোগতত্ত্ববিদরা বলছেন, জুলাইয়ের বাকি দিনগুলোতে ও আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে।

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু-

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুল আলম নামে ৬৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। সেখানে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৩ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

করোনা শনাক্তহীন দিন-

স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত এক দিনে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত হয়নি। চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এ যাবৎ দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়। দেশে এ যাবৎ করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments