সোমবার, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএবার আইপিএলকেও বিদায় বললেন অশ্বিন
spot_img
spot_img

এবার আইপিএলকেও বিদায় বললেন অশ্বিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের ডিসেম্বরের টেস্ট অবসরের পর এবার আইপিএল থেকেও বিদায় নিলেন ভারতের সফল অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি।

অশ্বিন বিশেষ দিন হিসেবেই বুধবার, গণেশ চতুর্থীতে, এই ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, “বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ। আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।

তিনি তার পোস্টে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।

অশ্বিন ইতিমধ্যেই ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার আইপিএল থেকেও সরে যাওয়ায় তিনি বিদেশি লিগে খেলতে পারবেন। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার ‘এসএটি২০’ লিগে খেলেছেন; তাই অশ্বিনকেও ভবিষ্যতে বিদেশি লিগে দেখা যেতে পারে।

আইপিএলে অশ্বিন ২২১টি ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসকে আইপিএল জয় এনে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments