বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএবি ব্যাংকের রাইট অনুমোদন
spot_img
spot_img

এবি ব্যাংকের রাইট অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এবি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। ১০ জুন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয় এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে ১আর:৬ অনুপাতে অর্থাৎ বিদ্যমান ৬টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয় ১০ টাকা। এ সংক্রান্ত এজিএম ১০ জুন নির্ধারণ করা হয়। গতকাল অনুষ্ঠিত এজিএমে ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি কোম্পানিটির রাইট শেয়ার বিষয়েও অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা।

উল্লেখ্য, রাইট শেয়ার ছাড়ার ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন পড়বে। বিএসইসির অনুমোদনের পরই কোম্পানিটি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করতে পারবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments