বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবিসি ব্যাংক
spot_img
spot_img

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবিসি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

তথ্যমতে, আলোচিত বন্ড হবে একটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এবং সারাদেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন এবং বিধিসমূহ পরিপালন সাপেক্ষ কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments