শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএশিয়া কাপ জয়ের প্রাইজমানির ‘১০ গুণ’ বোনাস পাচ্ছে ভারত দল
spot_img
spot_img

এশিয়া কাপ জয়ের প্রাইজমানির ‘১০ গুণ’ বোনাস পাচ্ছে ভারত দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপ-২০২৫ এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে এবার শুধু ট্রফিই নয়, জয়ী ভারতীয় দল পেল এক অভাবনীয় পুরস্কারও। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে, চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২১ কোটি রুপি বোনাস (প্রায় ২৯ কোটি টাকা), যা এশিয়া কাপের আসল প্রাইজমানির চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

রবিবার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পরই বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া সংবাদমাধ্যমে জানান, “এটি এক অসাধারণ জয়। তাই উদযাপনের অংশ হিসেবে ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই অর্থ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতীয় দল ফাইনাল শেষে ট্রফি, মেডেল ও বিজয়ীর চেক সংগ্রহ করেনি। কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসীন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল সূর্যকুমারের দল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments