ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি ৩৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৭ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ০.০৯ টাকা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ফান্ডটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ৬৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments