সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া এফসিএ
spot_img
spot_img

এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া এফসিএ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হিসাববিদ জিয়াউর রহমান জিয়া এফসিএ সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়াউর রহমান জিয়া অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসন বিষয়ে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি দ্যা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং প্রতিষ্ঠানটির নির্বাচিত কাউন্সিল সদস্য। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের (এসিএফই) সহযোগী সদস্য।

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব জিয়াউর রহমান জিয়া পেশাজীবনে দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এ. কাসেম অ্যান্ড কোং-এ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে কর্মজীবন শুরু করার পর তিনি বিভিন্ন খাতে নিরীক্ষা, নিশ্চয়তা প্রদান, পরামর্শ ও কমপ্লায়েন্স কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেন, পাশাপাশি তিনি ব্যাংকের অডিট কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেন। তিনি নিরীক্ষা, জালিয়াতি শনাক্তকরণ, আর্থিক তদন্ত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত দক্ষতা অর্জন করেন।

প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা হিসেবে জিয়াউর রহমান জিয়া আরএস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান। তিনি প্রগতি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক পর্যায়ে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হিসাববিষয়ক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০২০ সালে তিনি আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডিইউএস), ঢাকার সঙ্গে যুক্ত থেকে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments