সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম সৌদির
spot_img
spot_img

ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম সৌদির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরব পবিত্র ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এবার থেকে ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নতুন নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই সর্বোচ্চ তিন মাস বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থান করতে পারবেন ওমরাহযাত্রী।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকালের শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায় বেশি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments